শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:৪৪ পিএম, ২০২৬-০৭-২৩
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন একটি নিয়মিত মামলার এবং একজন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
চন্দনাইশ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নিয়মিত মামলায় দুইজন এবং সিআর পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খুইল্যা মিয়া (৫৫) ও তাঁর ছেলে শহিদুল ইসলাম (২৩)। তাঁরা চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা এলাকার জিহস ফকিরপাড়ার বাসিন্দা।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারার মামলায় মো. শহিদুল্লাহ ওরফে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা এলাকার বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌ-ঘাট থেকে গত ২১ জুলাই ভোর ৪টার দিকে মাছ ধর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited